দৈনিক সোজা সাপটা

নিউইয়র্কের ব্রুকলিনে ভয়াবহ ভবন ধস: প্রাণহানি বেড়ে ৮, আহত ১৯

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ব্রুকলিনে একটি ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিউইয়র্ক নগরীর মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে এবং পরিস্থিতি বিবেচনায় নগরবাসীকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

আহতদের মধ্যে তিনজন অগ্নিনির্বাপণ কর্মী রয়েছেন বলে জানিয়েছেন মেয়র মামদানি। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, এত বড় ক্ষতির শোক প্রকাশের ভাষা নেই। তিনি নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউইয়র্ক অগ্নিনির্বাপণ বিভাগ (এফডিএনওয়াই) জানিয়েছে, আহত ১৯ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া গুরুতর আহত পাঁচজন এবং সামান্য আহত আরও ১০ জনকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির সামনের পুরো অংশ ধসে পড়েছে। নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের আশপাশের বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নিউইয়র্কের ব্রুকলিনে ভয়াবহ ভবন ধস: প্রাণহানি বেড়ে ৮, আহত ১৯

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x