পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্ট বলেন, আলেমগণ সমাজে সত্য, ন্যায় ও মানবতার পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষ এবং নারী ও শিশু নির্যাতন নির্মূলে তাদের প্রভাব অত্যন্ত গভীর। এসব সামাজিক ব্যাধি দূর করতে আলেমদের আরও কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, আমাদের প্রতিযোগীরা বিশ্বজুড়ে মেধার স্বাক্ষর রেখে দেশের সুনাম বাড়াচ্ছেন। এটি আমাদের জন্য জাতীয় গৌরবের বিষয়। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের দিকনির্দেশনা অনুসরণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন