ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়ার পরিকল্পনা নেই বাংলাদেশের। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ অবস্থানের কথা জানান। এ সময় শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদনকে হাস্যকর বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর পাসপোর্ট নবায়নের আবেদন করার বিষয়টি গ্রহণযোগ্য নয়। তিনি চাইলে আবেদন করতে পারেন, তবে এতে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। তিনি বেড়াতে বা ব্যক্তিগত কাজে দেশে ফিরবেন না; তাঁকে বিচারের মুখোমুখি করাই বাংলাদেশের লক্ষ্য।
পাসপোর্টের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে পাসপোর্ট নবায়নের বিষয়টি আইনগত ও নৈতিক—উভয় দৃষ্টিকোণ থেকেই প্রশ্নবিদ্ধ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করতে চায় সরকার।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া সাজা কার্যকর করতে হলে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। এ জন্য ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিই হচ্ছে যথাযথ প্রক্রিয়া। বিষয়টি বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে।
এ সময় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিরুদ্ধে দেশ থেকে সম্পদ লুট, জায়গা ও বাড়ি দখল এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এসব বিষয়ে দেশে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার আবেদন করেছেন শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে তাঁর এই আবেদনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে বন্দি বিনিময় চুক্তির আওতায় হস্তান্তরের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন