দৈনিক সোজা সাপটা

ঢাকায় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পল্লবী থানা, মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের সামনে, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, তেজগাঁও, পান্থপথ ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এসব ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের একজন পল্লবী থানায় বিস্ফোরণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য। অন্যজন মিরপুর ১১ নম্বরে নাভানা টাওয়ারের সামনে বিস্ফোরণে আহত হন। তাঁদের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে আসা দুজন পল্লবী থানার পাশের ফ্লাইওভার থেকে থানার ভেতরে ককটেল ছুড়ে পালিয়ে যায়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আতঙ্ক তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কাউকে আটক করা যায়নি; জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

প্রায় একই সময়ে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়। পল্টন থানার ওসি আরিফুল আলম আরিফ জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ জড়িতদের খুঁজছে।

রাত ৮টা ৩৫ মিনিটের দিকে মিরপুর ১ নম্বরে সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল ছোড়ে মোটরসাইকেল আরোহীরা। মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, প্রশাসনিক ভবনের পাশ, ভিসি চত্বর, কেন্দ্রীয় ছাত্র সংসদ ও মধুর ক্যানটিনের সামনে এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রক্টরিয়াল টিমের সদস্য হারুনের ভাষ্য, ক্যাম্পাসে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরিত হয়েছে। টিএসসি এলাকায় বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে দেন; পরে আরও একজনকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের নিচে বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরিত হয়। কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানান, এতে কেউ আহত হননি। তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনেও পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করছে বলে জানান থানার ওসি মুহাম্মদ মাহবুবুর রহমান।

রাতে পান্থপথে বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়ালেও হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রাবাড়ীর কাজলা স্টেশন এলাকায়, ডেমরা রোডেও ককটেল বিস্ফোরণের খবর এসেছে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের রাস্তার পাশে দাঁড় করানো একটি বাসে আগুন দেওয়া হয়। ভাটারা থানার উপপরিদর্শক দেবাশীস রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে; বিস্তারিত তখনো জানা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস অভিযোগ করেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কর্মসূচি ঘোষণার কথা বলেছেন তিনি। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে নিশ্চিত হওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলে উল্লেখ করেন তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ঢাকায় বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x