সাভার মডেল কলেজের একাদশ শ্রেণির ৩১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার ৯ নভেম্বর দুপুরে উপজেলার শাহীবাগে অবস্থিত কলেজের নিজস্ব ক্যাম্পাসে ২০২৬-২০২৭ সেশনের এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো: ইলিয়াস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের এমপি ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিদারুল আলম মহসিন এবং অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন ও শিক্ষকদের পক্ষ থেকে আল-সাদ আসাদুজ্জামান জীম। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে কাজী সিয়াম, নুসরাত জাহান ও নীরব আহমেদ বক্তব্য প্রদান করেন এবং আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে মেয়েদের শিক্ষাকে এগিয়ে নিতে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন এবং এবার আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন অনার্স পর্যন্ত মেয়েদের পড়াশোনায় কোনো খরচ লাগবে না। শিক্ষার্থীদের প্রধান কাজ পড়াশোনা উল্লেখ করে তিনি ভালো ফলাফলের পাশাপাশি প্রকৃত মানুষ ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো: ইলিয়াস মোল্লা এমপি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত মনুষ্যত্বের বিকাশ ঘটানো এবং কুপ্রবৃত্তি দূর করা। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে যাতে তারা দেশপ্রেমিক নাগরিক হিসেবে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখতে পারে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন