দৈনিক সোজা সাপটা

জাপানে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার সাবেক ইউপি চেয়ারম্যান ফজর আলী

সিঙ্গাপুর থেকে জাপানে বিপুল পরিমাণ সোনা চোরাচালানের অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজর আলীকে গ্রেপ্তার করেছে জাপানের পুলিশ। এ ঘটনায় তাঁর সঙ্গে জাপানের গুনমা প্রিফেকচারের ওতা শহরের আরেক বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁদের গ্রেপ্তারের খবর প্রকাশ করে জাপানের স্থানীয় সংবাদমাধ্যম। দেশটির সংবাদমাধ্যম টিবিএসের প্রতিবেদনে ফজর আলীর নাম ‘আলি ফাজার’ (৬১) হিসেবে উল্লেখ করা হয়েছে। অপর গ্রেপ্তার ব্যক্তি কোইচি তানাকা (৬৩)।

জাপানের সংবাদমাধ্যম এফএম গুনমা জানিয়েছে, গত আগস্টে সিঙ্গাপুর থেকে নারিতা বিমানবন্দর হয়ে শুল্ক ঘোষণা ছাড়াই সোনার মুদ্রা ও অলংকারসহ ৬৯টি সামগ্রী জাপানে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। এসব সামগ্রীর মোট ওজন প্রায় ১ দশমিক ৮ কেজি এবং বাজারমূল্য ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার ইয়েন।

পুলিশের ধারণা, এভাবে শুল্ক ও ভোগকর বাবদ প্রায় ৪৩ লাখ ৬০ হাজার ইয়েন ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। নারিতা বিমানবন্দরে শুল্ক কর্মকর্তারা কোইচি তানাকার পোশাকের পকেটে এসব সোনার সামগ্রী শনাক্ত করেন।

টিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ফজর আলী ও তানাকা পৃথকভাবে একাধিকবার সিঙ্গাপুরে যাতায়াত করেছেন। তাঁদের বিরুদ্ধে গুনমা প্রিফেকচারের বিভিন্ন দোকানে সোনা বিক্রিরও সন্দেহ করছে পুলিশ। জাপানে প্রবেশের আগে ও পরে তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সাক্ষাতের তথ্যও পেয়েছে তদন্তকারীরা।

তবে জিজ্ঞাসাবাদে দুজনই অভিযোগ অস্বীকার করেছেন। তানাকা দাবি করেছেন, কর ফাঁকি দেওয়ার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। অন্যদিকে ফজর আলী এ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

ফজর আলী ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তাঁর ভাই ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি ওসমান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজর আলী। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ড ও হামলার অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জাপানে সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার সাবেক ইউপি চেয়ারম্যান ফজর আলী

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x