দৈনিক সোজা সাপটা

উদ্বোধনের আগেই পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিট পড়ে চালক

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিটের খণ্ড ইজিবাইকের ওপর পড়ে চালক আহত হয়েছেন। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এ ঘটনা ঘটে। আহত চালককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। খবর পেয়ে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের ওপরের অংশ থেকে কংক্রিটের দুটি বড় খণ্ড ইজিবাইকের ওপর পড়ে। এতে চালক গুরুতর আহত হন। এ ঘটনার পর ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান তারা।

স্থানীয় রাজমিস্ত্রিরা জানান, ‘খসে পড়া স্থানটি দেখে বুজা যাচ্ছে রড থেকে ঢালায় ছেড়ে দিয়েছে। এটিকে কনক্রিট স্পলিং বলা হয়। কংক্রিটের ভেতরে থাকা রড কোনো কারণে বাতাস বা পানির সংস্পর্শে এলে তাতে মরিচা পড়ে। এতে কংক্রিটের ঢালাই ফেটে খসে পড়ে। যেহেতু একটি স্থানে এমন সমস্যা দেখা দিয়েছে এজন্য অন্যান্য স্থান গুলো চেক দেয়া জরুরী।’

তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান। তিনি জানান, ‘এটি স্পলিং নয়। কাজ করার সময় ভুলে একটি ব্লক রেখে এসেছিল শ্রমিকরা। সেই ব্লকটি ইজিবাইকের উপড় পড়ে যায। এতে ইজিবাইকটি ভেঙ্গে যায় এবং চালক আহত হয়েছে। এছাড়া সড়কের কোথাও কোন সমস্যা নেই। আশা করছি ডিসেম্বরের শেষের দিকে সড়টি প্রধানমন্ত্রী উদ্ধোধন করবেন।’

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

উদ্বোধনের আগেই পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার থেকে কংক্রিট পড়ে চালক

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x