দৈনিক সোজা সাপটা

আড়াইহাজারে সংহতি দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে আড়াইহাজারে মার্কাস মসজিদ এলাকায় হামলা হয়।

অনুষ্ঠানে র‌্যালি শেষে পূর্বপরিকল্পনা অনুযায়ী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনের নেতৃত্বে সুমন,শওকত, জুয়েল, শেখ ফরিদ,রাসেলসহ ৩০-৪০ জনের সংঘবদ্ধ হামলা চালায়।হামলায় গুরুতর আহত রিফাত উল্লাহ কে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মোবারকের ভাই সুমন চাইনিজ কুড়াল দিয়ে রিফাত উল্লাহকে কুপিয়ে জখম করে। আহতদের মধ্যে এরশাদ উল্লাহ,বাহর আলী, ফারুক ,আনসার আলী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আহতরা সবাই কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী সালামত এর সমর্থক। হামলার বিষয়ে সালাউদ্দিন চৌধুরী সালামত বলেন, মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নির্দেশে কর্মীসমর্থকদের নিয়ে উপজেলায় র‌্যালিতে অংশগ্রহণ করি। মোবারকের নেতৃত্বে তারা আমার লোকদের ওপর নৃশংস হামলা চালায়।

হামলার অভিযোগ মোবারক হোসেন অস্বীকার করে বলেন, আমার বিষয়ে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই এধরণের অভিযোগ করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি মো সবজেল হোসেন বলেন, হামলার বিষয়ে আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে সংহতি দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x