নারায়ণগঞ্জ কর অঞ্চলে ছয়টি ক্যাটাগরির পদে মোট ৪৫ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-নারায়ণগঞ্জের অধীনে বিভিন্ন শূন্য পদে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সোমবার (২৬ অক্টোবর) কর অঞ্চল-নারায়ণগঞ্জের উপকর কমিশনার (প্রশাসন) ও বিভাগীয় নিয়োগ কমিটির সদস্য সচিব মোহাম্মদ রুহুল বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান সহকারী পদে ৮ জন, উচ্চমান সহকারী পদে ৫ জন, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১১ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১০ জন, গাড়িচালক পদে ৫ জন এবং অফিস সহায়ক পদে ৬ জন নিয়োগ দেওয়া হবে।
পদভেদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পর্যন্ত। কম্পিউটার-সংশ্লিষ্ট পদগুলোতে নির্ধারিত টাইপিং গতি ও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। গাড়িচালক পদে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে।
আবেদনকারীদের বয়স ২০২৬ সালের ১ অক্টোবর তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের https://taxnar.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে।
আবেদনের সময় প্রার্থীর ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে পারবে।
আবেদনপত্র জমা দেওয়ার পর প্রাপ্ত Applicant's Copy সংরক্ষণ করতে হবে। এতে থাকা User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নির্ধারিত পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।
এসএমএসের নিয়ম
প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে TAXNAR UserID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফি ও একটি পিন নম্বর জানানো হবে।
এরপর TAXNAR YES PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফি পরিশোধ সম্পন্ন করতে হবে। সফলভাবে ফি জমা হলে ফিরতি এসএমএসে User ID ও Password পাওয়া যাবে।
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদন শুরু হয়েছে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায়। আবেদন করা যাবে আগামী ১৭ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন।
প্রথম থেকে পঞ্চম পদের আবেদন ফি সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ষষ্ঠ পদের জন্য ৫৬ টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও প্রবেশপত্রসংক্রান্ত তথ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন