শ্রম খাতের চলমান সমস্যা, তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষ নিরসন এবং শ্রম বিধিমালা সংশোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৬তম ও আরএমজি খাতবিষয়ক টিসিসির ২৫তম সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সভা দুটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন টিসিসির ভাইস-চেয়ারম্যান ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং টিসিসির ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে সংগঠনটির পরিচালক ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন রিপন সভায় অংশ নেন।
সভায় আগের টিসিসি সভাগুলোর সিদ্ধান্ত পর্যালোচনা ও সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ২০২২ সালের সংশোধনীসহ বিধিমালা সংশোধনসংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।
শ্রম খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকার, মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমস্যার সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ জোরদার এবং শ্রম খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের ত্রিপক্ষীয় সভাকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন