দৈনিক সোজা সাপটা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খোরশেদের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় খোরশেদ বলেন, ফ্যাসিবাদী শাসনের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের সক্রিয় অংশগ্রহণ ও নেতাকর্মীদের ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলন-সংগ্রামে তাঁদের সাহস, ত্যাগ ও সক্রিয় অংশগ্রহণ সংগঠনটির রাজনৈতিক পথচলায় উল্লেখযোগ্য অবদান রেখেছে।

খোরশেদ প্রত্যাশা করেন, আগামী দিনগুলোতেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাঁদের ইতিবাচক ভূমিকার মধ্য দিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অবদান রাখবেন।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি যুবসমাজকে দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খোরশেদের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x