দৈনিক সোজা সাপটা

৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটের দিকে পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর পুলিশ চেকপোস্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল এলাকার আব্দুল লতিফের ছেলে ফয়সাল ওরফে জুজু (২৯), একই উপজেলার কুঠি ইউনিয়নের কুঠি জাজিয়ারা এলাকার মোহন মিয়ার ছেলে আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ছুটিভাগবাউল এলাকার মো. জবেদ আলীর ছেলে মো. শাকিল (৩৭)।

পুলিশ জানায়, অভিযানে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা কসটেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিন ব্যাগ তল্লাশি করে যথাক্রমে চার, তিন ও দুই কেজি—মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
0:00 / 0:00
1x