দৈনিক সোজা সাপটা

যুবদল নেতা হত্যা: কবির গ্রেপ্তার

যুবদল নেতা হত্যা: কবির গ্রেপ্তার
যুবদল নেতা হত্যা: কবির গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি কবির হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। 

সোমবার (২৬ অক্টোবর) সকালে কলাতলী বিচ এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত কবির হোসেন (৬০) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে। হত্যা মামলার এজাহারে তাঁর নাম ৩ নম্বর আসামি হিসেবে রয়েছে।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২১ অক্টোবর রাত ১০টার দিকে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন জহির ফকির (৪৫)। পথে একদল দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

এসআরবি জানায়, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজারে কবির হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যুবদল নেতা হত্যা: কবির গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
যুবদল নেতা হত্যা: কবির গ্রেপ্তার
0:00 / 0:00
1x