দৈনিক সোজা সাপটা

চাঁদা না পেয়ে আখ খেত নষ্ট

চাঁদা না পেয়ে আখ খেত নষ্ট
চাঁদা না পেয়ে আখ খেত নষ্ট

রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আখের খেত নষ্ট , ভেকু দিয়ে মাটি কেটে নেওয়ার পাঁয়তারা এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক প্রবাসীর স্ত্রী মলিনা বেগম। ভুক্তভোগী উপজেলার দাউদপুর এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়,  কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় ভুক্তভোগী মলিনা বেগমের পিতা লিয়াকত আলীর কাছে মোজাম্মেল গংদের লোকজন চাদা দাবি করে  আসছে। ২৩ অক্টোবর   বিকেলে বাদীর পিতা লিয়াকত আলী মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হলে মোজাম্মেল হক (৩৫), আলমাছ আলী (৮২), মহসিন (৪০) সহ অজ্ঞাতনামা ৫-৬ জন সন্ত্রাসী তার পথরোধ করে। এ সময় অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে ভেকু দিয়ে বাদীর কেনা জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার হুমকি দেন।

একই দিন সন্ধ্যায় অভিযুক্তরা ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে বাদীর বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং বাদীর পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের ভয়ভীতি দেখায়।  ২৫ অক্টোবর দুপুরে অভিযুক্তরা দলবল নিয়ে বাদীর জমির রোপণকৃত আখের খেত কোপাইয়া নষ্ট করে ফেলে এবং দুই দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে জোরপূর্বক জমি দখল করে নেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী মলিনা বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নিকট আইনগত ব্যবস্থা গ্রহণের আকুতি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল মুঠোফোনে বলেন, অভিযোগকারী মলিনার ভাই ওমর আলী ১০ লাখ টাকার মাটি বিক্রি করে বিদেশ চলে গেছে, তাই তার বাড়ি থেকে মাটি কাটতে গিয়েছি।

এসব বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চাঁদা না পেয়ে আখ খেত নষ্ট

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চাঁদা না পেয়ে আখ খেত নষ্ট
0:00 / 0:00
1x