রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে হাতিরঝিল থানা-পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশের প্রাথমিক ধারণা, সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে থাকতে পারেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবং বিভিন্ন সূত্র ধরে তদন্ত চলছে।
পুলিশ জানায়, বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে আসিফ আকবরের ঢাকা-মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের ব্যক্তিগত গাড়িটি রাখা ছিল। এ সময় গুলির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে আসিফ আকবর ও তাঁর এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে সেটি জব্দ করে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে ছিলেন। তবে তাঁকে লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছিল কি না, কিংবা এর পেছনে কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আসিফ আকবরও পুলিশকে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ঘটনার কারণ এখনো প্রাথমিকভাবে জানা যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন সূত্র ধরে তদন্ত করা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মো. আবুল বাশার তালুকদার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।
ঘটনাটি ঘিরে মগবাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে—তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব প্রশ্নের উত্তর মিলছে না।
৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন