দৈনিক সোজা সাপটা

বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার

বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার
বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ হাজার ১২২টি ইয়াবা, ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলার অভিযুক্ত রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) জেলাজুড়ে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারি ৭ জন, মাদকসেবী ২৮ জন, ওয়ারেন্টভুক্ত ১৩ জন, ছিনতাইকারী ৯ জন, নিয়মিত মামলার আসামি ৬ জন, অন্যান্য ধারায় ৬ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ২ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার ১ আসামি ও অন্যান্য ধারায় ১ জন রয়েছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত এবং ১ জন নিয়মিত মামলার আসামি।

সিদ্ধিরগঞ্জ থানায় ৮০ লিটার চোলাই মদ ও ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৪ জন মাদকসেবী, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বন্দর থানা পুলিশের অভিযানে ২ হাজার ৫০টি ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া ৪ জন মাদকসেবী ও অন্যান্য ধারায় ১ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁ থানায় ৭২টি ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ১৫ জন মাদকসেবী, ৩ জন ছিনতাইকারী, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, অন্যান্য ধারায় ৩ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ ৬ জন ছিনতাইকারী, ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার ৪ আসামি ও অন্যান্য ধারায় ১ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে।

আড়াইহাজার থানায় ৩ জন মাদকসেবী ও ১ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার
0:00 / 0:00
1x