দৈনিক সোজা সাপটা

দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার
দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দুই সহযোগীসহ দূর্র্ধষ ডাকাত খোকন ওরফে চোক্কাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ২৬ নং ওয়ার্ড বন্দরের সোনাচড়া ও রামনগর এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। খোকন ওরফে চোক্কা ২৬ নং ওয়ার্ড বন্দরের সোনাচড়া এলাকার আবদুল লতিফের ছেলে। গ্রেফতারকৃত তার দুই সহযোগী হচ্ছে, ২৬ নং ওয়ার্ড বন্দরের রামনগর এলাকার ফয়েজ আহম্মেদের ছেলে মোঃ পারভেজ (২৮) ও একই এলাকার সৈয়দ আলীর ছেলে মোঃ মঞ্জুর (৫০)। অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে রামদা, চাপাতি, ছুরি ও তার কাটার প্লাস উদ্ধার করা হয়। শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ।

বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, কুখ্যাত ডাকাত খোকন ওরফে চোক্কার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাসহ বন্দর থানায় ১১টি মামলা চলমান রয়েছে। গ্রেফতারি পরোয়ানা রয়েছে ৫টি। পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মোঃ মঞ্জুরের বিরুদ্ধে বন্দর থানায় একটি ডাকাতি মামলাসহ তিনটি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার
0:00 / 0:00
1x