ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে এসএসসিতে পাসের হার ৭২ দশমিক ২০ শতাংশ

সোজা সাপ্টা ডেস্ক সোজা সাপ্টা ডেস্ক

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জে এসএসসিতে পাসের হার ৭২ দশমিক ২০ শতাংশ

নারায়ণগঞ্জ জেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় এসএসসিতে ৭২ দশমিক ২০ শতাংশ এবং দাখিলে ৬৬ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। 

এসএসসি পরীক্ষায় জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৩ জন। দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৯৯ জন বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান।

রোববার (১০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের প্রতিবেদনে এসব তথ্য জানান তিনি।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মোট ২৭ হাজার ৮২০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২০ হাজার ৮৫ জন উত্তীর্ণ হয়েছে। জেলার গড় পাসের হার ৭২ দশমিক ২০ শতাংশ।

উপজেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলায় এসএসসিতে ১৩ হাজার ৭৪১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৭৭ জন। পাসের হার ৭১ দশমিক ৮৭ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ৮৩২ জন।

বন্দরে ৩ হাজার ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ১৯৭ জন। পাসের হার ৭১ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭৬ জন।

সোনারগাঁয়ে ৩ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৬০২ জন। পাসের হার ৭২ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১০০ জন।

আড়াইহাজারে ২ হাজার ৬৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৭০৮ জন। পাসের হার ৬৪ দশমিক ১৬ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ৫৯ জন।

রূপগঞ্জে ৪ হাজার ৭৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৭০১ জন। উপজেলাটিতে পাসের হার সবচেয়ে বেশি ৭৭ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩১৬ জন।

অন্যদিকে দাখিল পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় মোট ৩ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৩২২ জন। পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৯ জন।

দাখিলে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮৫৪ জন। পাসের হার ৮০ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬০ জন।

বন্দরে ৩৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৪৭ জন। পাসের হার ৬৭ দশমিক ৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ছয়জন।

সোনারগাঁয়ে ৫৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪০৬ জন। পাসের হার ৭৬ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন আটজন।

আড়াইহাজারে ৪১৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩৮ জন। পাসের হার ৫৭ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন আটজন।

রূপগঞ্জে দাখিল পরীক্ষায় ১ হাজার ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৭৬ জন। পাসের হার ৫১ দশমিক ২৪ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন।

জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান জানান, এসএসসিতে ২৭ হাজার ৮২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৮৫ জন উত্তীর্ণ এবং দাখিলে ৩ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৩২১ জন উত্তীর্ণ হয়েছে। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে জানানো হয়েছে, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল তখনও ওয়েবসাইটে প্রদর্শিত হচ্ছিল না। ফলে এ বিভাগের উপজেলা ও জেলাভিত্তিক ফলাফলের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Link copied!