ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬

‘শিবির চাপাতি পিস্তল নিয়ে এসেছিল’

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬

‘শিবির চাপাতি পিস্তল নিয়ে এসেছিল’

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজীজুল ইসলাম রাজীব বলেছেন, আজ পাঁচ আগষ্টের একটি অনুষ্ঠান ছিল তোলারাম কলেজের ভেতরে। ছাত্রশিবির হামলার পরিকল্পনা করে প্রায় পাঁচ শতাধিক সন্ত্রাসী নিয়ে শহীদ মিনারে জড়ো হয় এবং কলেজ রোডে ৪০/৫০ জন আসে। এখানে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে। টিচাররা তাদের বের করে দেয়। অনুষ্ঠানের পরে আমাদের ছেলেরা বের হলে তারা নির্মমভাবে হামলা করে তাদের আহত করে। 
বুধবার (৫ আগষ্ট) তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজ কর্তৃপক্ষের উদ্দ্যেশ্যে একথা বলেন তিনি। 
তিনি আরও বলেন, ওরা ছুরি চাপাতি পিস্তল নিয়ে এসেছিল। ছাত্রদল সংঘর্ষ চায় না। নয়তো আমরা প্রস্তুতি নিয়ে রাখতাম। ছাত্রশিবিরের মারামারি করার ইচ্ছা থাকলে তারিখ দিন। মহানগর ছাত্রদলের সামনে ওরা ১০ মিনিট টিকতে পারবে না। এই হামলার প্রতিশোধ পাই টু পাই নেয়া হবে।

Link copied!