দৈনিক সোজা সাপটা

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড ভুল রিপোর্ট
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গত ২০ থেকে ২৪ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকায় পৌঁছান। অস্ট্রেলিয়া সফরের পর মালয়েশিয়ায় যাওয়ার কথা থাকলেও তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন।

হাসিনার ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারতআরো পড়ুনহাসিনার ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়া সফরকালে ডা. শফিকুর রহমান দেশটির সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।

জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেলিম উদ্দিনেরআরো পড়ুনজুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেলিম উদ্দিনের

এ ছাড়া সফরকালে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন জামায়াত আমির। তার কর্মসূচিতে অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সফরসঙ্গী হিসেবে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম। এর আগে গত ২০ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন জামায়াত আমির।ীয় নেতারা তাকে বিদায় জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গত ২০ থেকে ২৪ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকায় পৌঁছান। অস্ট্রেলিয়া সফরের পর মালয়েশিয়ায় যাওয়ার কথা থাকলেও তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়া সফরকালে ডা. শফিকুর রহমান দেশটির সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।

এ ছাড়া সফরকালে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন জামায়াত আমির। তার কর্মসূচিতে অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সফরসঙ্গী হিসেবে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম। এর আগে গত ২০ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন জামায়াত আমির।ীয় নেতারা তাকে বিদায় জানান।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x