
সেঞ্চুরিয়ন টেস্টে চরম চাপে পড়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৪ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে স্বাগতিক দল প্রথম ইনিংসের ভিত্তিতে ৪০৩ রানে এগিয়ে রয়েছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়েছিল। টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন মার্কো ইয়ানসেন (৬৭*) ও সিমন হারমার (০*)।
আরো পড়ুনহাসিনার ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত
১ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। জুবায়ের হামজাকে (২৭) ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দেন খালেদ আহমেদ। ব্যক্তিগত ১৫০ রান করে শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউর শিকার হন অ্যাকারম্যান। এরপর ব্রিটজকে (২০) ও রায়ান রিকেলটন (২০) দ্রুত ফিরে গেলে দলীয় রান তিনশ পার হওয়ার আগেই ধাক্কা খায় প্রোটিয়ারা।
ষষ্ঠ উইকেটে ৯২ রানের জুটি গড়েন টনি ডি জর্জি ও উইয়ান মুল্ডার। তাসকিন আহমেদ টনিকে (৬৬) আউট করে এই জুটি ভাঙেন। এরপর মুল্ডারের সঙ্গে যোগ দিয়ে দারুণ খেলেন ইয়ানসেন। মুল্ডার দিনের শেষ ওভারে আউট হলে সপ্তম উইকেটে ১০৬ রানের জুটি ভাঙে। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে ১০০ রান করেন মুল্ডার। তাওহীদ হৃদয়ের বলে উইকেটকিপার জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এটি আন্তর্জাতিক ক্রিকেটেই হৃদয়ের প্রথম উইকেট।
আরো পড়ুনজুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেলিম উদ্দিনের
সেঞ্চুরিয়ন টেস্টে চার বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলতে নামে বাংলাদেশ দল। তবে মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিনে বোলিং আক্রমণে দেখা যায় তিন পার্টটাইম স্পিনারকে। তাদের মধ্যে নাজমুল হোসেন শান্ত ১ ওভার, মুমিনুল হক ২৩ ওভার এবং তাওহীদ হৃদয় ১২ ওভার বোলিং করেন। বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও হৃদয় প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
সেঞ্চুরিয়ন টেস্টে চরম চাপে পড়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৪ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে স্বাগতিক দল প্রথম ইনিংসের ভিত্তিতে ৪০৩ রানে এগিয়ে রয়েছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়েছিল। টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন মার্কো ইয়ানসেন (৬৭*) ও সিমন হারমার (০*)।
১ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। জুবায়ের হামজাকে (২৭) ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দেন খালেদ আহমেদ। ব্যক্তিগত ১৫০ রান করে শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউর শিকার হন অ্যাকারম্যান। এরপর ব্রিটজকে (২০) ও রায়ান রিকেলটন (২০) দ্রুত ফিরে গেলে দলীয় রান তিনশ পার হওয়ার আগেই ধাক্কা খায় প্রোটিয়ারা।
ষষ্ঠ উইকেটে ৯২ রানের জুটি গড়েন টনি ডি জর্জি ও উইয়ান মুল্ডার। তাসকিন আহমেদ টনিকে (৬৬) আউট করে এই জুটি ভাঙেন। এরপর মুল্ডারের সঙ্গে যোগ দিয়ে দারুণ খেলেন ইয়ানসেন। মুল্ডার দিনের শেষ ওভারে আউট হলে সপ্তম উইকেটে ১০৬ রানের জুটি ভাঙে। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে ১০০ রান করেন মুল্ডার। তাওহীদ হৃদয়ের বলে উইকেটকিপার জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এটি আন্তর্জাতিক ক্রিকেটেই হৃদয়ের প্রথম উইকেট।
সেঞ্চুরিয়ন টেস্টে চার বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলতে নামে বাংলাদেশ দল। তবে মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিনে বোলিং আক্রমণে দেখা যায় তিন পার্টটাইম স্পিনারকে। তাদের মধ্যে নাজমুল হোসেন শান্ত ১ ওভার, মুমিনুল হক ২৩ ওভার এবং তাওহীদ হৃদয় ১২ ওভার বোলিং করেন। বাংলাদেশের পক্ষে খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও হৃদয় প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন