উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী যে ঐক্যের ডাক দিয়েছেন, তা দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে এবং দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আজ বুধবার অস্ট্রেলিয়া সফর শেষে সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়ে কথা না বললেও একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা দেশদ্রোহিতার শামিল। তিনি আরও বলেন, মানুষ খুন, ভাঙচুর ও অগ্নিসংযোগ দেখে বোঝা যায় তাদের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। যে যুবসমাজ তাদের দেশ থেকে বিদায় নিতে বাধ্য করেছিল, তারা এখনও জীবিত আছে এবং হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অস্ট্রেলিয়া সফর প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা জানান, সেখানে প্রবাসীদের কথা শোনা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি ২৪ তারিখের নির্ধারিত সময় বাঁচিয়ে দেশে ফিরে এসেছেন। তিনি প্রশ্ন তোলেন, যখনই জনগণের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে টালবাহানা করা হয়, তখনই নানা সমস্যার সৃষ্টি হয়। সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা নিয়ে তিনি বলেন, যার হাতে শহীদের রক্ত ও অসংখ্য মানুষের কষ্ট, তার বিরুদ্ধে তো আইনি রায় হয়েছে। বিচার প্রক্রিয়া চলার সময় তিনি আসেননি, যা প্রমাণ করে তিনি আইনকে ভয় করেন এবং দেশকে ওন করেন না।