দৈনিক সোজা সাপটা

অবৈধ দুই ইটভাটাকে দেড় লাখ জরিমানা

 তিয়ান
তিয়ান মহানগর প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড ভুল রিপোর্ট
অবৈধ দুই ইটভাটাকে দেড় লাখ জরিমানা
অবৈধ দুই ইটভাটাকে দেড় লাখ জরিমানা

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ময়লা সংগ্রহে অনিয়ম, বেশি ফি আদায়আরো পড়ুনময়লা সংগ্রহে অনিয়ম, বেশি ফি আদায়

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ফনকুল ও ফুলহর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জরিমানার মধ্যে ফনকুলের মেসার্স চাচা ভাতিজা ব্রিকসকে এক লাখ টাকা এবং ফুলহরের মেসার্স এএইচবি ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিবাবকদের জন্য গোপন অভিযোগ বক্স আশারআরো পড়ুনঅভিবাবকদের জন্য গোপন অভিযোগ বক্স আশার

বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্দরে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগআরো পড়ুনবন্দরে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা, বন্দর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


অবৈধ দুই ইটভাটাকে দেড় লাখ জরিমানা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ফনকুল ও ফুলহর এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জরিমানার মধ্যে ফনকুলের মেসার্স চাচা ভাতিজা ব্রিকসকে এক লাখ টাকা এবং ফুলহরের মেসার্স এএইচবি ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫(২) ধারায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা, বন্দর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন পরিচালনা করেন।



দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
অবৈধ দুই ইটভাটাকে দেড় লাখ জরিমানা
0:00 / 0:00
1x