দৈনিক সোজা সাপটা

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ১

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ পড়তে ১ মিনিট প্রিন্ট কার্ড ভুল রিপোর্ট
খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ১

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. মাজহারুল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের আশ্বস্ত করলেন রাষ্ট্রপতিআরো পড়ুনগণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের আশ্বস্ত করলেন রাষ্ট্রপতি

খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, শহীদ বাকি সড়কের দিক থেকে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশগেটের কাছে রাস্তার ডান পাশে অবস্থিত বাটা শোরুমের সাইনবোর্ডের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় মাজহারুলকে আটক করে পুলিশ এবং এ সময় ঘটনাস্থل থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ১

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. মাজহারুল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, শহীদ বাকি সড়কের দিক থেকে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশগেটের কাছে রাস্তার ডান পাশে অবস্থিত বাটা শোরুমের সাইনবোর্ডের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় মাজহারুলকে আটক করে পুলিশ এবং এ সময় ঘটনাস্থل থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x