দৈনিক সোজা সাপটা

গোপালগঞ্জে আ.লীগের মিছিল ঘিরে দুই উপজেলায় সংঘর্ষ, আহত ৩০

ছবি: সংগৃহীত

সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহর ও কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং প্রায় ১০টি দোকানঘর ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন ককটেলের স্প্লিন্টারবিদ্ধ হয়েছেন এবং সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। মিছিল চলাকালে দুই যুবকের কথা-কাটাকাটির জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, কোটালীপাড়ার দক্ষিণ হিরণ গ্রামে মিছিলে দাঁড়ানোকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত ও পাঁচটি দোকান ভাঙচুর হয়। সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনের অবস্থার অবনতি হওয়ায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন চন্দ্র দেবনাথ জানান তিনি সংঘর্ষের কথা শুনেছেন তবে কোনো অভিযোগ পাননি। গোপাল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানান বিস্তারিত তথ্য জেনে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে আ.লীগের মিছিল ঘিরে দুই উপজেলায় সংঘর্ষ, আহত ৩০

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x