দৈনিক সোজা সাপটা

মেটা কার্যালয়ে ভাঙচুর ও বিক্ষোভ, অ্যাকাউন্ট বন্ধ নিয়ে বিতর্ক

ছবি: সংগৃহীত।

ভারতের ইনস্টাগ্রামে কয়েকজন নেতার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসের যুব সংগঠন ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস। একই সঙ্গে অ্যাকাউন্টগুলো পুনরায় চালু না করলে দেশজুড়ে মেটার কার্যালয় ঘেরাও ও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শুক্রবার হায়দরাবাদে মেটার কার্যালয় থাকা একটি ভবনে ঢুকে বিক্ষোভকারীরা ভাঙচুর চালান এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুম্বাইয়ে মেটার কার্যালয় থাকা ভবনের বাইরের দেয়ালে স্লোগান লেখা হয় এবং নয়াদিল্লির কাছের গুরুগ্রামেও কংগ্রেসকর্মীরা বিক্ষোভ করেন।

মেটা জানিয়েছে, স্থানীয় আইন মেনেই ভারতে বিভিন্ন কনটেন্ট সীমিত করা হয় এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতে ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্ট সীমিত করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, অনলাইনে সরকারের সমালোচনা ও ভিন্নমত দমনে মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ভূমিকা রাখছে।

সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, চলতি বছর ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাংবাদিকদের প্রকাশিত কনটেন্ট সরিয়ে নেওয়ার ঘটনা বেড়েছে। গত ফেব্রুয়ারিতে মোদি সরকার সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে বেআইনি কনটেন্টের বিষয়ে অবহিত করার তিন ঘণ্টার মধ্যে তা সরানোর নির্দেশ দেয়।

শনিবার মোদির ক্ষমতাসীন দলের জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসের কর্মকাণ্ডের সমালোচনা করে জানান, কংগ্রেস শুধু মেটার কার্যালয়ে ভাঙচুরই করেনি, সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারও করেছে। এছাড়া তেলেঙ্গানা রাজ্যের এক বিরোধী রাজনীতিক হায়দরাবাদের কার্যালয়ে ভাঙচুরের ঘটনার সমালোচনা করে বলেছেন এটি শহরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মানু জৈন জানান, শুক্রবারের বিক্ষোভের পর দুটি অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়েছে। তবে সরকারের সমালোচক সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও প্রভাবশালীদের হাজার হাজার অ্যাকাউন্ট এখনো সীমাবদ্ধ রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেটা কার্যালয়ে ভাঙচুর ও বিক্ষোভ, অ্যাকাউন্ট বন্ধ নিয়ে বিতর্ক

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x