ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত ও সরকারি অনুদানে নির্মিত সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ সাধারণ দর্শকদের সঙ্গে বসে উপভোগ করেছেন ছবিটির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব ও চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনা সহ অন্যান্য শিল্পীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে অবস্থিত ডিজিটাল প্রেক্ষাগৃহ সিনেস্কোপে উপস্থিত হন তাঁরা। শুরুতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁদের বরণ করা হয়।
এসময় 'যাপিত জীবন' চলচ্চিত্রের অন্যান্য শিল্পী কলাকুশলীদের মধ্যে ছিলেন অপু হাসনাত, বিমল চন্দ্র ঘোষ এবং সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নির্মাতা ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, শফিকুল ইসলাম আরজু সহ অভিনয় শিল্পী ও গণ্যমান্য ব্যক্তিরা।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘যাপিত জীবন’ চলচ্চিত্রে দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ ইতিহাসের গুরুত্বপূর্ণ নানা বিষয় তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রের পরিচালক, নায়িকাসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা দর্শকদের পাশে বসে সিনেমাটি উপভোগ করেন।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন