নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় প্রকাশ্যে মাদক স্পট বসিয়ে দীর্ঘদিন ধরেই মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। আর এ ওপেন মাদক স্পটের নিয়ন্ত্রক ছিল চিহ্নিত মাদক ব্যবসায়ী কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ, চক্ষু হৃদয়, আমিন ও হিটলার। এরা সবাই কিলিং মাস্টার কাম মাদক কারবারী। তাদের রয়েছে একাধিক কিলিং গ্রুপ। একসময় এই এলাকা ছিল তুহিনের সাম্রাজ্য। সে ক্রস ফায়ারে নিহত হয়। এরপর থেকে এই ৬ খলিফার রাজ্বত্যের সুচনা হয়। এ এলাকার সংলগ্ন আদর্শ নগর এলাকার মাদক সাম্রাজ্যের মালিক রাসেদ-রাসেল। এলাকাবাসী জানায় প্রতি ঘন্টায় এখানে ২৪ ঘন্টায় ৭ লাখ টাকার মাদক বিক্রয় হয়। স্থানীয় মোড়ল ও কথিত আইনী সদস্যদের প্রশ্রয়ে প্রকাশ্যে চলে মাদক ব্যবসা। দৈনিক ভিত্তিতে আর্থিক সুবিধাও পান তারা।
বর্তমান পুলিশ সুপার হাবিবুর রহমান নারায়ণগঞ্জে যোগদান করার পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন। এমনকি স্বশরীরে উপস্থিত হয়ে ফতুল্লার একাধিক মাদকস্পটে অভিযান চালালেও রহস্যজনক কারনে হাসেমবাগ এলাকার মাদকের প্রকাশ্যে স্পটে অভিযান চালাতে দেখা যায়নি তাকে। আর এ এলাকাটি শুধু ফতুল্লা না পুরো নারায়ণগঞ্জের মানুষের কাছে পরিচিত মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত।
অপরদিকে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আল আমিনের বসবাসও উক্ত এলাকাতে। তবে, তার নির্বাচনী এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করলেও তার নিজ এলাকার মাদক বন্ধে কোন ধরনের দৃশ্যমান উদ্যোগ গ্রহন করতে দেখা যায়নি।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের কর্তা ব্যাক্তিদের মাসোয়ারা প্রদান করেই দেওভোগ হাসেমবাগ এলাকায় দীর্ঘদিন ধরে ওপেন মাদক স্পট চালিয়ে আসছিল কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ এবং চক্ষু হৃদয়সহ একাধিক ব্যাক্তিরা।
স্থানীয়রা আরো জানান, প্রশাসনের ছাড় দেওয়ার মনোভাবের কারনেই মাদকের জমজমাট ব্যবসা চলে আসছিল এ এলাকাতে। দেওভোগ হাসেমবাগ এলাকায় কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ,আমিন, হিটলার ও চক্ষু হৃদয়ের মাদকের ছোবলে আসক্ত হয়ে ধ্বংসের পথে ধাবিত হয়েছে যুব সমাজ। দেশীয় ধারালো অস্ত্রের মহড়া দিয়ে কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ এবং চক্ষু হৃদয় নাম মাদক ডিলারদের লোকজন অস্ত্রের মহড়ার মাধ্যমে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। মাদক ব্যবসায়ীদের ভয়তে এ ধরনের ঘৃনিত কর্মকান্ড দীর্ঘ সময় ধরে চলে আসলেও একটা টু শব্দ করার সাহস টুকুও পায় না।
স্থানীয়রা আরো জানান, ফতুল্লা মডেল থানার একাধিক দারোগা এ এলাকায় মাদকের বিরুদ্ধে কয়েকদফা অভিযান পরিচালনা করেছিলেন। অনেকটা সাহসের সাথে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত এ এলাকার মাদকের ওপেন স্পটগুলোতে
ফতুল্লা মডেল থানার এস আই রফিক, এস আই নন্দন সরকার, এস আই শামীম, এ এস আই মনির, এ এস আই আবুল কালাম আজাদসহ আরো কয়েকজন। অনেকটা সাহসিকতার সাথে হিন্দি তামিল মুভির ষ্টাইলে কয়েকদফা অভিযানে চিহ্নিত মাদক ডিলার কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ এবং চক্ষু হৃদয়দের মত মাদক ডিলারদের মাদক ব্যবসা কিছু দিন বন্ধ থাকলেও অদৃশ্য ইশারায় আবারো এ স্পটের প্রকাশ্য মাদক ব্যবসা চালু করা হয়।
সম্প্রতি, দেওভোগ হাসেমবাগ এলাকাসহ ফতুল্লার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে সকল অফিসার অভিযান পরিচালনার মাধ্যমে কোনঠাসা করে রেখেছে তাদেরকে একযোগে বদলী হওয়ার পর পরই মাদক ব্যবসা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এমনকি, মাদক ব্যবসায়ীদের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হতে হলো পুলিশ কনষ্টেবল আনোয়ারকে এমনটাই উঠে এসেছে স্থানীয়দের বক্তব্যে।
এদিকে, পুলিশ কনষ্টেবল আনোয়ারকে হত্যার ঘটনায় আবারো আলোচনায় আসে দেওভোগের হাসেমবাগ এলাকায় অবস্থিত কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ, চক্ষু হৃদয়ের নিয়ন্ত্রিত মাদকস্পট গুলো।
তবে, জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মামুন সাংবাদিকদের কাছে দাবি করেন, নারায়ণগঞ্জ পুলিশ জিরো টলারেন্সনীতিতে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। আর এ অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এছাড়া পুলিশ কনষ্টেবল আনোয়ার হত্যাকান্ডের বিষয়ে তিনি বলেন, জেলা পুলিশ মাদক এবং সন্ত্রাসীসহ নিষিদ্ধ সংগঠনের লোকজনদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের কারনে অনেকেই ক্ষিপ্ত। হতে পারে এ ক্ষিপ্ততার কারনে হত্যাকান্ড ঘটে থাকতে পারে। তবে, আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামিদের আইনের হেফাজতে আনা হবে।
প্রসঙ্গত, ফতুুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকার মাদকস্পটে গত ৮ বছরে পুলিশসহ ৯ টি হত্যাকান্ডের ঘটনা সংগঠিত হয়েছে।
দীর্ঘদিন ধরে চলে আসা মাদকস্পটগুলো বন্ধে ব্যর্থ হওয়ার কারনেই এ ধরনের হত্যাকান্ড সংগঠিত হয়ে আসছে বলেও স্থানীয়দের অভিযোগ। পুলিশ কনষ্টেবল আনোয়ার হত্যাকান্ডের সাথে স্থানীয় মাদক কারবারি কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ, চক্ষু হৃদয়ের নাম উঠে এসেছে। এমনকি, এসকল মাদক ব্যবসায়ীদের কাছে পুরো হাশেমবাগবাসী জিম্মি বলেও অভিযোগ করা হয়।
উক্ত এলাকার মাদক ব্যবসা বন্ধসহ পুলিশ হত্যার সাথে জড়িত মাদক কারবারি কামাল ওরফে ভাইগ্না কামাল, ডেভিড, আব্দুল্লাহ, চক্ষু হৃদয়কে গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন