দৈনিক সোজা সাপটা

রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া, মাঝিনা, বড়ালু পাড়াগাঁও, কেওঢালা মৌজায় জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের  জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। 

গতকাল ২০নভেম্বর শুক্রবার বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ এ কর্মসূচি পালন করে। মানববন্ধনপূর্বক ইছাখালী বালুর মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংরক্ষণ পরিষদের আহসানউল্লাহ মাস্টার। 

সভায় বক্তব্য রাখেন জমির মালিক  অ্যাডভোকেট নাজমুল হাসান, ব্যাংকার আবু বকর সিদ্দিক,  রফিকুল ইসলাম, সার্জেন্ট ইলিয়াস পারভেজ, গোলজার হোসেন,  প্রভাষক নুর সালাম, হাফেজ আবদুল বাতেন,নাওড়া গ্রামের প্রবীর সরকার, মাঝিনা গ্রামের আয়নাল হক, বড়ালু পাড়াগাঁও গ্রামের হাজি সিরাজুল ইসলাম, কেওঢালা গ্রামের হাসনা বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন মৌজায় আওয়ামী লীগের দোসর, ভূমিদস্যু,অসাধু জালিয়াত চক্র, ভুয়া ও খাড়া দলিল সৃজন করে জমি দখলে নিচ্ছে। জমির মালিক কৃষকদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।

কাল্পনিক ওয়ারিশ প্রস্তুত করে অবৈধভাবে জমির নামজারি সম্পাদন করা হচ্ছে। জালিয়াত চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে কৃষকদের জমি আবাসন প্রকল্পে বিক্রি করে দিচ্ছে। তাতে জমির মালিকরা চরম নিরাপত্তাহীনতা ও অস্তিত্ব সংকটে ভুগছেন।

যাচাই-বাছাই করে জমির নামজারি করতে হবে। অবৈধ নামজারি ও কাল্পনিক ওয়ারিশ সৃষ্টি বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 

পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ইছাখালী-পূর্বগ্রাম পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে।  

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে কৃষকদের জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x