রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের প্রেক্ষাপটে কড়া বার্তা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বুধবার ও বৃহস্পতিবারের এসব ঘটনার পর তারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ বৃহস্পতিবার রাতে এক পোস্টে জুলাই বিপ্লবের সঙ্গে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের সংঘাতের বিষয়টি তুলে ধরেন। তিনি তার পোস্টে লেখেন, ‘জুলাই বনাম (VS) আওয়ামী লীগ+ভারতীয় আধিপত্যবাদ।’
অন্যদিকে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাসে সাবেক প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দেড় দশকের শাসনামলে গুম, খুন ও লুটপাটের মাধ্যমে দেশ ধ্বংস করে এখন বিদেশে বসে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে।
সোহেল তাজ আরও বলেন, পালিয়ে গিয়ে এখন আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করা হচ্ছে। তার দাবি, আন্দোলনের নামে নিজের দলের মানুষের লাশ ফেলে ফায়দা হাসিলের চেষ্টা চলছে। তিনি একে একজন ‘সাইকোপ্যাথের চরিত্র’ হিসেবে অভিহিত করে উসকানিমূলক কর্মসূচির নিন্দা জানান।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন