দৈনিক সোজা সাপটা

সাতক্ষীরা-৪ এর সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১ এর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান যে আতাউল হক দোলনের বিরুদ্ধে অন্তত সাতটি মামলা রয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীক নিয়ে তিনি সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং অতীতে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সাতক্ষীরা-৪ এর সাবেক এমপি আতাউল হক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১ এর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান যে আতাউল হক দোলনের বিরুদ্ধে অন্তত সাতটি মামলা রয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীক নিয়ে তিনি সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং অতীতে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x