দৈনিক সোজা সাপটা

কটিয়াদীতে ওসিসহ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির ঘটনায় তোলপাড়

আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার ও নৌকার বৈঠা উদ্ধারের জেরে এ হুমকি দেয়া হয়। নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার এবং নৌকার বৈঠা উদ্ধারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কটিয়াদী আওয়ামী লীগ পরিবার নামের একটি ফেসবুক আইডি থেকে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলামকে হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়।

ওই ফেসবুক পোস্টে ওসিকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহার করা ছাড়াও তাকেসহ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পোস্টে দাবি করা হয়, বিনা মামলায় নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এবং ধুলদিয়া থেকে উদ্ধার করা নৌকার বৈঠাকে অস্ত্র বানানো হয়েছে। একজন পুলিশ কর্মকর্তাকে ব্যক্তিগত আক্রমণ ও থানা পুড়িয়ে দেওয়ার এমন হুমকিতে স্থানীয় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, বিষয়টি তার নজরে এসেছে এবং এই ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হবে। ওই আইডির আসল পরিচয় শনাক্ত করতে এবং পোস্টের বিষয়ে বর্তমানে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

কটিয়াদীতে ওসিসহ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির ঘটনায় তোলপাড়

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x