দৈনিক সোজা সাপটা

পোশাক খাতে অস্থিরতায় ৪ হাজার কোটি টাকার ক্ষতি, শঙ্কায় বিজিবিএ

তৈরি পোশাক শিল্প শ্রমিকদের চলমান আন্দোলনে এখন পর্যন্ত ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে প্রতিদিন এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিবিএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. আবদুল হামিদ। তিনি জানান, পোশাক খাতের অস্থিরতার প্রভাব দেশের অন্যান্য খাতেও পড়তে শুরু করেছে।

সংবাদ সম্মেলনে বিজিবিএ সভাপতি বলেন, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় মজুরি বৃদ্ধির দাবি অত্যন্ত যৌক্তিক। বর্তমানে নিম্নতম মজুরি বোর্ড এ নিয়ে কাজ করছে। শ্রমিকদের জন্য সম্মানজনক এবং কারখানার মালিকদের জন্য বহনযোগ্য একটি মজুরিকাঠামো তৈরির বিষয়ে তারা আশাবাদী।

চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রেতারা নতুন ক্রয়াদেশ দিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কিছু ক্ষেত্রে ইতোমধ্যে ক্রয়াদেশের পরিমাণ কমে এসেছে। এই প্রবণতা অব্যাহত থাকলে উৎপাদনকারী কারখানাগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে বিজিবিএ।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

পোশাক খাতে অস্থিরতায় ৪ হাজার কোটি টাকার ক্ষতি, শঙ্কায় বিজিবিএ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x