আগামী শনিবার মেলবোর্নে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে নিজেদের পেস আক্রমণ আরও শক্তিশালী করলো অস্ট্রেলিয়া। স্কোয়াডে ডাকা হয়েছে ২৯ বছর বয়সী ফাস্ট বোলার হেনরি থর্নটন এবং রাইলি মেরেডিথকে। এর ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন থর্নটন।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২০.৬৬ গড়ে ৫১ উইকেট শিকার করা থর্নটনের ইকোনমি রেট কিছুটা বেশি হলেও তার অতিরিক্ত গতিই নির্বাচকদের নজর কেড়েছে। ২০২৩ সালে অস্ট্রেলিয়া এ দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৩৯ রানে ৭ উইকেট নিয়ে আলোড়ন তোলেন তিনি। অন্যদিকে, ছয়টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা রাইলি মেরেডিথ ২০২৪ সালের পর আবারো এই ফরম্যাটে জাতীয় দলে ফিরলেন।
এর আগে চোটাক্রান্ত নাথান এলিসের বদলি হিসেবে বাঁহাতি পেসার বেন ডারশিসকে দলে নেয়া হয়। ২০২৮ অলিম্পিক ও টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো প্রায় দুই বছর দূরে থাকায় এই সিরিজে বেশ পরীক্ষামূলক দল নামাচ্ছে মিচেল মার্শের অস্ট্রেলিয়া। পেস বিভাগে জাভিয়ের বার্টলেট, স্পেন্সার জনসন ও মাহলি বিয়ার্ডম্যানের সঙ্গে আছেন অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস ও মিচ ওয়েন।
স্পিনে অ্যাডাম জাম্পাকে সঙ্গ দেবেন বাংলাদেশ সফরে অভিষেক হওয়া জোয়েল ডেভিস ও নিখিল চৌধুরী। এছাড়া ঘরের মাঠ এমসিজিতে অভিষেকের অপেক্ষায় আছেন উইকেটকিপার-ব্যাটার স্যাম হার্পার এবং দলে ফিরেছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। হোবার্টে ৯৭ রানের জয়ে ওয়ানডে সিরিজ পকেটে পোরা ইংল্যান্ডও টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য জোফরা আর্চার ও গাস অ্যাটকিনসনকে বিশ্রাম দিয়েছে।
অস্ট্রেলিয়ার সংশোধিত টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), স্যাম হার্পার, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, লাকলান শ, টিম ডেভিড, মিচ ওয়েন, জ্যাক এডওয়ার্ডস, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, জাভিয়ের বার্টলেট, বেন ডারশিস, স্পেন্সার জনসন, হেনরি থর্নটন, রাইলি মেরেডিথ, মাহলি বিয়ার্ডম্যান এবং অ্যাডাম জাম্পা।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন