বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার জনবল নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে চার হাজার উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল পদ রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সচিব কমিটির অনুমোদনসহ সব দাপ্তরিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এবারই প্রথমবারের মতো চার হাজার এসআই পদের সবকটিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। আগে এই পদের অর্ধেক বিভাগীয় পদোন্নতি এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হতো।
বর্তমানে চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় পদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শূন্য থাকা দুই হাজার পদের সঙ্গে নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও চার হাজার যুক্ত করে মোট ছয় হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হতে পারে। বাকি ছয় হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করা হবে।
গত ৯ অক্টোবর প্রকাশিত কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ৩০ অক্টোবর শেষ হয়েছে। পদের সংখ্যা বেড়ে ছয় হাজার হলে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা অনেকাংশে কমবে। এছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ কর্মকর্তা নিয়োগে বিশেষ বিসিএস আয়োজনের চিন্তাভাবনা করছে সরকার।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন