রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাত ৩টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করা অবস্থায় এই ঘটনা ঘটে। এতে গাড়িটির একাংশ পুড়ে গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরিহিত কয়েকজন দুর্বৃত্ত অটোরিকশাযোগে এসে গাড়িতে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে দেখে কার্যালয়ের নৈশপ্রহরীরা দ্রুত তা নেভানোর ব্যবস্থা করেন। ঘটনার পরপরই দুর্বৃত্তরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এক বিবৃতিতে তারা বলেন, এটি রাজনৈতিক অসহিষ্ণুতা ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।
নেতৃদ্বয় অবিলম্বে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করতে এমন কাপুরুষোচিত হামলা চালিয়েছে, তবে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে দমিয়ে রাখা যাবে না।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন