নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় একটি জুতার কারখানা ও পুরান কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে প্যারাডাইস সিটি সংলগ্ন পদ্মা সেতু রেলওয়ের পিলারের পাশে অবস্থিত মার্কেট ও কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর কাজ চালানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবুল আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু অগ্নিকাণ্ডকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেন। তিনি বলেন, “এটি আওয়ামী লীগের একটি নাশকতা। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা এই এলাকায় ‘ভালো আওয়ামী লীগ’ করতেন, আজ থেকে তাদের আর ভালো থাকা হবে না। এভাবে আগুন সন্ত্রাস করে কাউকে ছাড় দেওয়া হবে না। এখন থেকে কুতুবপুরে চিরুনি অভিযান চালানো হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “গত আড়াই বছর ধরে আমরা কাউকে বিরক্ত করিনি, যারা ভালো আওয়ামী লীগ রয়েছে তাদেরও কিছু বলিনি। তবে এভাবে একের পর এক আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে আমরাও বসে থাকব না, এর কঠোর জবাব দেওয়া হবে।”

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন