দৈনিক সোজা সাপটা

যেকোনো মূল্যে ফ্যাসিবাদী অপশক্তিকে রুখে দেব: মামুনুল হক

ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক বলেছেন, দেশে জ্বালাও-পোড়াও করে ফ্যাসিবাদ তাদের প্রকৃত পরিচয় দেশ-বিদেশের মানুষের কাছে প্রকাশ করছে। যেকোনো মূল্যে পরাজিত এই অপশক্তিকে মোকাবিলা করা হবে এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে কেউ জাতিকে পরাস্ত করতে পারবে না।

তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেতা সরকারপ্রধানের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন এবং আমাদের ঐক্যের প্রধান ভিত্তি হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন। তবে আমরা সাত দফা দাবি থেকে সরে আসিনি এবং জরুরি পরিস্থিতিতে দেশকে রক্ষা করাটাই এখন সবচেয়ে অগ্রগণ্য।

বৃহস্পতিবার দুপুরে প্রধান বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ অন্যান্য জোট নেতারা উপস্থিত ছিলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও পতিত স্বৈরাচারের সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশ অস্থিরতার মধ্যে পড়েছে এবং সরকার প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জনগণের অধিকার নিশ্চিত করতে এবং সব অপতৎপরতা মোকাবিলায় ১১ দল জনগণের সঙ্গে রাজপথে থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

যেকোনো মূল্যে ফ্যাসিবাদী অপশক্তিকে রুখে দেব: মামুনুল হক

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x