মানুষ ধীরে ধীরে ওয়াজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও তরুণ বক্তা মাওলানা যুবায়ের আহমাদ। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি পোস্টে তিনি দাবি করেন যে, সবাই মূলত দুটি কারণে ওয়াজের ব্যাপারে হতাশ ও বিমুখ হয়ে পড়েছেন। বক্তাদের অতিরিক্ত অর্থচাহিদা ও আখলাকের ঘাটতিকে তিনি প্রথম কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
দ্বিতীয় কারণ হিসেবে তিনি অবিবেচনাপ্রসূত রাজনৈতিক আলোচনাকে দায়ী করেছেন বলে পোস্টে উল্লেখ করেন। মাওলানা যুবায়ের আহমাদ জানান, তিনি বিভিন্ন গ্রামে গিয়ে বিএনপি, জামায়াত, চরমোনাই ও আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের সাথে কথা বলেছেন। এই মানুষগুলোই সমাজের অংশ এবং তারাই ওয়াজে টাকাপয়সা দিয়ে সহযোগিতা করেন বলে তিনি উল্লেখ করেন। nঅনেক বক্তা দরদি ও ইতিবাচক কথার চেয়ে নেতিবাচক বা পাবলিক ক্ষেপানোর কথা বলতে চান বলে তিনি পোস্টে অভিযোগ করেন। সরকারের কোনো ইসলামবিরোধী কাজ থাকলে গঠনমূলক সমালোচনা মানুষ বিরক্ত হয়ে নেয় না উল্লেখ করে তিনি বলেন, কিন্তু ১ ঘণ্টার বক্তব্যের পুরোটাজুড়ে হাসিনা-খালেদা বা সরকার-জামায়াতের মতো বিষয় মানুষ চায় না। সা’দ সাহেব ইস্যু খুব সেনসেটিভ উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে কথা বলতে হলে বুকভরা দরদ নিয়ে বলতে হবে, অন্যথায় ক্ষতিই হবে।
গ্রামগঞ্জের অপসংস্কৃতির বিপরীতে শক্ত জায়গা করে নেয়া এই ঐতিহ্যবাহী ময়দানকে ক্ষতিগ্রস্ত হতে দেয়া যাবে না বলে তিনি আহ্বান জানান। ময়দানকে ক্ষতি থেকে বাঁচাতে তিনি দেশের প্রভাবক ব্যক্তিবর্গের সুনজর কামনা করেছেন এবং আল্লাহর জন্যই বিষয়টি নিয়ে লিখবেন ও বলবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন