দৈনিক সোজা সাপটা

আরো একটি মার্কিন ড্রোন আটক করল ইরান

আরো একটি মার্কিন ড্রোন আটক করল ইরান
ইরানের হাতে আটক এমকিউএম-১৭০। সংগৃহীত

ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের আরো একটি এমকিউএম-১৭০ ড্রোন অক্ষত অবস্থায় আটক করেছে। এ নিয়ে আটক করা এ ধরনের ড্রোনের সংখ্যা দাঁড়াল নয়টিতে। ইলেকট্রনিক যুদ্ধকৌশল প্রয়োগ করে কেশম দ্বীপের দক্ষিণের আকাশে ড্রোনটির নিয়ন্ত্রণ নেয় আইআরজিসির মহাকাশ বিভাগের বিশেষজ্ঞরা। পরে সেটিকে অক্ষত অবস্থায় মাটিতে নামিয়ে আনা হয় এবং ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেসটিভি মঙ্গলবার ১৭ নভেম্বর এ খবর জানায়।

আইআরজিসির জনসংযোগ দফতর মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ড্রোনটি আটক করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের উন্নত সামরিক সরঞ্জাম ধ্বংস ও আটকের ধারাবাহিকতা থেকে বোঝা যায়, মার্কিন সামরিক বাহিনীর সেন্টকমের ক্ষয়ক্ষতি এতটাই বেড়েছে যে এর কমান্ডাররা সম্ভবত হিসাবও রাখতে পারছেন না। নিজস্ব প্রযুক্তি ও দক্ষতা কাজে লাগিয়ে আইআরজিসির তরুণ কর্মকর্তারা আবারো দেখিয়েছেন, যুক্তরাষ্ট্রের কথিত প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব তাদের সামরিক সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কেশম দ্বীপ ও হরমুজ প্রণালী এলাকায় একই কৌশলে আরো কয়েকটি এমকিউএম-১৭০ ড্রোন আটক করেছে আইআরজিসির মহাকাশ বিভাগ ও নৌবাহিনী। ড্রোনগুলো মূলত আকাশপথে লক্ষ্যবস্তু ও প্রতিপক্ষকে বিভ্রান্ত করার কাজে তৈরি হলেও নজরদারিতেও ব্যবহার করা হয়। ইরানের ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার মাধ্যমে এগুলোর দিকনির্দেশনা নিয়ন্ত্রণে নিয়ে অক্ষত অবস্থায় মাটিতে নামানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে ইরানের বাহিনী একাধিক এমকিউ-৯ রিপার ও এমকিউ-১ ড্রোনসহ যুক্তরাষ্ট্রের কয়েক ডজন উন্নত চালকবিহীন আকাশযান ধ্বংস বা আটকের দাবি করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আরো একটি মার্কিন ড্রোন আটক করল ইরান

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আরো একটি মার্কিন ড্রোন আটক করল ইরান
0:00 / 0:00
1x