দৈনিক সোজা সাপটা

পানির পাইপলাইন উদ্বোধন করলেন সাখাওয়াত

পানির পাইপলাইন উদ্বোধন করলেন সাখাওয়াত
পানির পাইপলাইন উদ্বোধন করলেন সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর থেকে গলাচিপা পর্যন্ত ওয়াসার নতুন পানির পাইপলাইন স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

‎‎সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় দোয়ার মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।

‎‎উদ্বোধন অনুষ্ঠানে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ পানি ও জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। এসব দুর্ভোগের জন্য তিনি এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।

‎‎তিনি বলেন, “এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য এখানে ড্রেন নির্মাণ করা হয়েছে এবং পানির লাইন বসানোর কাজ শুরু হচ্ছে। পানির লাইন স্থাপনের পাশাপাশি দ্রুত কাট-পেটিংয়ের কাজও করা হবে। এতে নাগরিকদের চলাচল ও পানি সংক্রান্ত সমস্যাগুলো অনেকটাই কমে আসবে বলে আশা করি।”

‎‎এড. সাখাওয়াত বলেন, নাগরিক শক্তির পক্ষ থেকে এলাকায় দ্বিতীয় একটি পানির লাইন স্থাপনের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে সিটি কর্পোরেশন কাজ করবে। তবে সরকারি প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় পানির লাইন স্থাপন করতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।

‎‎তিনি আরও বলেন, “নাগরিক শক্তি আমাদের কাছে যেসব চাহিদা দিয়েছে, সেগুলো বাস্তবায়নে আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। এই উদ্যোগকে পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে। দুই-চার দিনের মধ্যেই প্রতিটি বাড়িতে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।”

‎‎পাইলট প্রকল্পের আওতায় সেবা পাওয়া নাগরিকদের রক্ষণাবেক্ষণের বিষয়েও সচেতন থাকার আহ্বান জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। তিনি বলেন, কোনো কারণে সংযোগ বা সরঞ্জাম নষ্ট হলে তা প্রতিস্থাপনের কাজে সংশ্লিষ্টদের সহযোগিতা করতে হবে।

‎‎বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, এলাকাবাসীর কাছ থেকে বাড়ি থেকে ময়লা সংগ্রহের জন্য ১০০ থেকে ২০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সিটি কর্পোরেশনের নতুন ব্যবস্থায় নাগরিকদের এ ধরনের অতিরিক্ত খরচ থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্ধারিত স্থানে ময়লা ফেললে সিটি কর্পোরেশনের কর্মীরা তা সংগ্রহ করে নিয়ে যাবেন এবং এর জন্য অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না।

‎‎এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা এই এলাকার যত সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করতে চাই। এজন্য সকল নাগরিকের সহযোগিতা প্রয়োজন। নাগরিক শক্তির সহযোগিতা নিয়ে এলাকাটিকে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে গড়ে তুলতে চাই। পাশাপাশি মাদক ও কিশোর গ্যাং থেকে সমাজকে সুরক্ষিত রাখার প্রত্যাশা করছি।”

‎‎নতুন পানির লাইন স্থাপনের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে নির্দেশ দিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার চেষ্টা করা হবে। এ জন্য স্থানীয় বাসিন্দাদের কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

‎‎উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রকৌশলী, সংশ্লিষ্ট ঠিকাদার, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং মাসদাইর ও গলাচিপা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পানির পাইপলাইন উদ্বোধন করলেন সাখাওয়াত

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পানির পাইপলাইন উদ্বোধন করলেন সাখাওয়াত
0:00 / 0:00
1x