গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য অঞ্জন দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বিপ্লবী শ্রমিক সংহতির জেলা সভাপতি রাশিদা আক্তার এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এস এম কাদির।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আট ঘণ্টা কর্মদিবস, ওভারটাইমে দ্বিগুণ মজুরি ও বছরে দুটি উৎসব ভাতাসহ ১৮ দফা দাবিতে ২০০৩ সালের ৩ নভেম্বর ফতুল্লার বিসিক শিল্পনগরীতে প্যানটেক্স ড্রেস লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় মালিকপক্ষের ইন্ধনে পুলিশ গুলি চালালে কারখানার শ্রমিক আমজাদ হোসেন কামাল নিহত হন এবং দুই শতাধিক শ্রমিক আহত হন। এ নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। গড়ে ওঠে অভূতপূর্ব শ্রমিক অভ্যুত্থান। আন্দোলনের মুখে মালিকপক্ষ শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসে দাবি মেনে নেওয়ার চুক্তি করতে বাধ্য হয়। এরপর থেকে প্রতিবছর ৩ নভেম্বর গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে অভ্যুত্থানের ২২ বছর পরও শ্রমিকদের ওপর মালিকপক্ষের জুলুম-নির্যাতন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এ আন্দোলনে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছেন, যাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। নিত্যপণ্যের দাম ও দারিদ্র্য বাড়ছে, কারখানা বন্ধ হচ্ছে এবং হাজার হাজার শ্রমিক চাকরিচ্যুত হচ্ছেন। আইন অনুযায়ী মে-জুন মাসে গার্মেন্টস খাতে মজুরি বোর্ড গঠনের কথা থাকলেও মালিকপক্ষের গড়িমসিতে অক্টোবর পর্যন্ত তা গঠন করা হয়নি। শ্রমিকদের আন্দোলনের মুখে ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের ঘোষণা এলেও মজুরির পরিমাণ নিয়ে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।
নেতৃবৃন্দের দাবি, নিত্যপণ্যের বাজারদর, পে-স্কেল, ডলারের মূল্য ও শ্রমিকদের জীবনমান বিবেচনায় নিয়ে দ্রুত সম্মানজনক মজুরি নির্ধারণ করতে হবে। অন্যথায় শ্রমিক অসন্তোষ দূর করা সম্ভব হবে না।
সমাবেশ থেকে তৌফিক হত্যার বিচার, আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ এবং গ্রেপ্তার হওয়া সাধারণ শ্রমিকদের মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে শহীদ আমজাদ হোসেন কামালের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ন্যায্য মজুরি, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন