কখনও লাঠি হাতে হকার নিয়ন্ত্রণ করছেন। কখনো হাসপাতালে গিয়ে তদারকি। সভা, সমাবেশ-মিছিলেও তার উপস্থিতি থাকে সরব। তাকে নিয়ে আলোচনার কমতি নেই। সমালোচনাতো হারহামেশা লেগেই থাকে। তবে এসব থোরাই কেয়ার করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। অনেকে বলছেন, এবার তার পালা।
ছাত্ররাজনীতি দিয়েই এ নগরে পরিচিত টিপু। তখন থেকেই মুখের উপর ঠাস করে কথা বলেন তিনি। কেউ বলেন, এটা তার বদঅভ্যাস আবার কারো মতে, উচিত কথা বলেন।
স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৮৬ সালে নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সভাপতি হন আবু আল ইউসুফ খান টিপু। ‘৮৮ সালে হন মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। ১৯৯১ সালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি। এরপর ‘৯৬ থেকে ২০০২ পর্যন্ত জেলা ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
ছাত্র রাজনীতির পর তিনি নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদকের পদ পান। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। এরপর মূল দলে জায়গা করে নেন টিপু। ২০১৭ সালে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হন। ২০২৩ সাল থেকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদে আছেন।
রাজনীতি অঙ্গনের অনেকের কাছে তিনি সাহসী হিসেবে পরিচিত। তাদের মতে, ওয়ান ইলেভেনের মতো কঠিন মুহূর্তে যখন অনেকেই চুপসে ছিলেন-টিপু তখন ছিলেন সরব। সে সময়ে যে ক’জন হাতে গোনা রাজনীতিক দলীয় কর্মকান্ডে যুক্ত ছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম।
আবার কারো কারো মতে, রাজনীতির মাঠে বরাবর ঝামেলা বাধান টিপু। পান থেকে চুন খসলেই তিনি হৈচৈ করেন। সঞ্চালনা করতে গিয়ে কারো নাম বাদ দেন। এ নিয়ে তখন ঝামেলা বাধে। এসব ছাড়াও সম্প্রতি হাসপাতালে গিয়ে তার তদারকির ধরণ দেখে সমালোচনা করেন অনেকে। তাদের মতে, চিকিৎসকদের এভাবে কথা বলতে পারেন না তিনি। তবে এর বিপরীতও রয়েছে। অনেকের মতে, হাসপাতালে সাধারণ রোগীরা যেভাবে নাজেহাল হয় তা ব্যবস্থাপনা কমিটির অন্য কেউ কিংবা দায়িত্বপ্রাপ্তরা দেখেন না। সেক্ষেত্রে টিপু যা করছেন তা হাসপাতালে আসা রোগীদের জন্য মঙ্গলজনক।
সূত্র মতে, দলের স্থানীয় কোন কোন নেতাও টিপুর বিভিন্ন কর্মকান্ডে বিরক্ত। তারা আড়ালে তার বিরুদ্ধে সমালোচনা করেন। তবে সামনাসামনি এক কাতারে বসেই দলীয় কর্মকান্ড পরিচালনা করেন। সমালোচনা করেন এমন নেতাদের মতে, টিপু দলের জন্য ক্ষতিকর।
তবে তা মানতে নারাজ টিপু অনুসারীরা। তাদের মতে, তিনি দলের জন্য নিয়মিত কাজ করেন। রাজনীতিতে তার সাথে না পেরে কেউ কেউ সমালোচনা করেন। এমনকি তাকে বেকায়দায় ফেলার চেষ্টাও করেন কেউ কেউ। সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে টিপুকে পরাজিত করতে তারাই ষড়যন্ত্র করেছিলো বলে দাবি তাদের। তবে ভোটে টিপু ঠিকই জয়ী হয়েছেন।
সমালোচনাকারীদের মতে, টিপুর নানা কর্মের ফিরিস্তি দলের কেন্দ্রীয় নেতারা জানেন। দল কাউকেই ছাড় দিবে না। এবার তার পালা।
অপরদিকে, টিপুকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একজন পুরোদস্তর রাজনীতিক হিসেবে চেনে। টিপুর সমসাময়িক ও জুনিয়র অনেকেই নানাভাবে পুরস্কৃত হয়েছে। আবু আল ইউসুফ টিপু এখনো পুরস্কার বঞ্চিত রয়েছে। তাদের মতে, ‘এবার টিপু ভাইয়ের পালা’।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন