দৈনিক সোজা সাপটা

মিরপুরে বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত দশটার দিকে সংঘটিত এই ঘটনার পর পুলিশ হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করে।

মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাসটি যাত্রী নামানোর জন্য থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে এবং পুরো বাসটি পুড়ে যায়।

তিনি আরও জানান, বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারী সবাই নিরাপদে নেমে আসায় এ ঘটনায় কেউ হতাহত হননি। পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হলেও তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মিরপুরে বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত দশটার দিকে সংঘটিত এই ঘটনার পর পুলিশ হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করে।

মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাসটি যাত্রী নামানোর জন্য থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে এবং পুরো বাসটি পুড়ে যায়।

তিনি আরও জানান, বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারী সবাই নিরাপদে নেমে আসায় এ ঘটনায় কেউ হতাহত হননি। পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হলেও তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x