উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত দশটার দিকে সংঘটিত এই ঘটনার পর পুলিশ হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করে। মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাসটি যাত্রী নামানোর জন্য থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে এবং পুরো বাসটি পুড়ে যায়। তিনি আরও জানান, বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারী সবাই নিরাপদে নেমে আসায় এ ঘটনায় কেউ হতাহত হননি। পালিয়ে যাওয়ার সময় দুজনকে গ্রেপ্তার করা হলেও তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।