ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়। এর আগে সকালে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি।
মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন। এর আগে ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।
আবেদনে বলা হয়, অভিযুক্তদের ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক লেনদেন রয়েছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশবিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাবেক এই সংসদ সদস্য, তার মা, স্ত্রী ও ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন