দৈনিক সোজা সাপটা

ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩০ দেশে

ছবি: রয়টার্স

আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা এসিএলইডির তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে ১ হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গা হয়েছে। শিক্ষা সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে শ্রমিক ইউনিয়ন ও ইয়েলো ভেস্ট কর্মীরাও অংশ নেন। গত ১৭ অক্টোবর শুধু ফ্রান্সে বিক্ষোভে অংশ নেন ৫ লাখের বেশি মানুষ এবং এ সময় প্রতিদিন গড়ে প্রায় ৬৬টি বিক্ষোভ নথিভুক্ত হয়।

ফ্রান্সে শুরু হওয়া এই আন্দোলনের ঢেউ এখন ইউরোপের আরো ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে। পর্তুগাল থেকে পোল্যান্ড পর্যন্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং আবাসনসংকটের প্রতিবাদে মানুষ রাজপথে নেমেছেন। ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপজুড়ে ১ হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে যার মধ্যে স্পেনে ১৭৩টি ও ইতালিতে ১৬০টি ঘটনা রেকর্ড করা হয়েছে।

ফরাসি পুলিশের অতিমাত্রায় শক্তি প্রয়োগ ও শিক্ষার্থীদের আটকের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। লিলের সংঘর্ষে এক কিশোরের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা সমালোচনার মুখে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত শনিবার প্রায় ৭০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয় এবং প্যারিসে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থানের মধ্যেও বিভিন্ন দাবিতে ইউরোপজুড়ে সাধারণ মানুষের অসন্তোষ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩০ দেশে

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x