দৈনিক সোজা সাপটা

ঢাকায় না.গঞ্জ বিএনপির শোডাউন

ঢাকায় না.গঞ্জ বিএনপির শোডাউন
ঢাকায় না.গঞ্জ বিএনপির শোডাউন

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নিয়ে বড় ধরনের শোডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির আয়োজনে এ র‌্যালি শুরু হয়। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

র‌্যালিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, বিএনপি নেতা গোলাম ফারুক খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‌্যালিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে রাজধানীর রাজপথে দলটির শক্তিশালী উপস্থিতি দেখা যায়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকায় সমবেত হন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ঢাকায় না.গঞ্জ বিএনপির শোডাউন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ঢাকায় না.গঞ্জ বিএনপির শোডাউন
0:00 / 0:00
1x