উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোনারগাঁও প্রতিনিধি, সোনারগাঁও ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোহান (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬টার পর থেকে তার খোঁজ পাচ্ছে না পরিবার। এ ঘটনায় উদ্বেগের মধ্যে দিন কাটছে স্বজনদের।রোহান শম্ভুপুরা ইউনিয়নের সাতভাইয়া গ্রামের দশদোনা নয়াগাঁও এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে। সে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে।পরিবারের ভাষ্য, ৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রোহান আর ফেরেনি। স্বজনেরা বিভিন্ন জায়গায় ও আত্মীয়দের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাননি।নিখোঁজ হওয়ার সময় রোহানের পরনে ছিল আকাশি নীল টি-শার্ট ও কালো প্যান্ট। তার গায়ের রং শ্যামলা।রোহানের সন্ধান পেলে বা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনেরা।