দৈনিক সোজা সাপটা

সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত বাংলাদেশিরা একটি যানবাহনে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে যানবাহনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় ও বিস্তারিত তথ্য জানা যায়নি। দুর্ঘটনার খবর পাওয়ার পর জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ শুরু করেছেন। এ জন্য তাঁরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৭ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x